তৃণমূলের স্লোগান টুকেই নির্বাচনী ময়দানে অশোক ভট্টাচার্য্য ও নির্দল প্রার্থী নান্টু
দি নিউজ লায়নঃ তৃণমূলের স্লোগান টুকেই নির্বাচনী ময়দানে অশোক ভট্টাচার্য্য ও নির্দল প্রার্থী নান্টু। বাংলা নিজের মেয়েকেই চায় স্লোগান ব্যাপক সারা ফেলেছে উত্তরবঙ্গে। শিলিগুড়িতেও ব্যাপক উম্মাদনা ছড়িয়ে পড়ে স্লোগানকে কেন্দ্র করে। আর এবারে নির্বাচনী প্রচারে শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের প্রার্থী পোড় খাওয়া বাম নেতা অশোক ভট্টাচার্য্যও তৃণমূলের স্লোগানকে হুবহু টুকে নকল করে প্রচারে নামলেন।
নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্লোগানকে অনুকরণ করে শিলিগুড়ি আবার অশোককেই চায় এই স্লোগান নিয়ে শহরে ব্যানার লাগালো বামও জোট শরিক কংগ্রেস। একইসঙ্গে শিলিগুড়িতে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়া নান্টু পালও নিজের ছবি দিয়ে পোস্টার ছাপিয়ে লিখেছেন শিলিগুড়ি নিজের ছেলেকেই চায়।
যা নিয়ে ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুকরণ করেই ময়দানে নামছে সকলে এই গুঞ্জন উঠেছে শহরের আম সাধারনের মাঝে। যদিও অশোক বাবু টুকে পরীক্ষার দেওয়ার বিষয়টি কাঁচুমাচু ছাত্রের মতই অস্বীকার করে বলেন আমিতো এসব করিনি। দলের অত্যুসাহিরাই এধরনের পোস্টার তৈরি করেছে।

Post a Comment